ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা শুরু

০৩ ডিসেম্বর ২০২২, ০৬:২৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় খেলা প্রতিযোগিতা

ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় খেলা প্রতিযোগিতা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা ২০২২-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর মাঠে নৃত্য পরিবেশন, গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা এবং লালন সংগীত পরিবেশিত হয়।

পরে বেলা ১টার দিকে হ্যান্ডবলের উদ্বোধনী ম্যাচে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২৪-১২ গোলে জয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এ প্রতিযোগিতায় নারী ও পুরুষ ক্যাটাগরিতে বাংলাদেশের ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছেন। হ্যান্ডবলে ৭টি পুরুষ দল ও ৬ নারী দল অংশ নিচ্ছেন। ভলিবল খেলা আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে। 

আরও পড়ুন: ‘মেয়েকে ছয় টুকরা করেছি, বাড়াবাড়ি করলে তোকেও করবো’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল হোসেন, তথ্য প্রকাশনা ও জনসংযোগের পরিচালক ড. আমানুর রহমান আমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ঢাবি, রাবি, চবি, শাবিপ্রবি, বাকৃবি, যবিপ্রবি ও স্বাগতিক ইবি ৭টি পুরুষ দল ও ৬টি নারীদল প্রতিযোগিতার হ্যান্ডবল ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ আবদুস সালাম বলেন, ‘ক্রীয়া নৈপুণ্য প্রদর্শনের সময় শৃঙ্খলার বিষয়টি ভালভাবে প্রদর্শন করতে পারেন। খেলায় জয় পরাজয় থাকবেই। তবে সম্পর্কের মাধুর্য যেন বজায় থাকে।’

সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
হিটের প্রকল্প মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইউজিসি…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ: সরোয়ার তুষার
  • ০৮ এপ্রিল ২০২৬
close