খুলনা বিশ্ববিদ্যালয়

ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে বরখাস্ত হওয়া সেই শিক্ষকের যোগদান

০১ ডিসেম্বর ২০২২, ১১:৪৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
মো. আবুল ফজল

মো. আবুল ফজল © সংগৃহীত

ছাত্র আন্দোলনে সংহতি জানানোর অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত হওয়া শিক্ষক মো. আবুল ফজল পুনরায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেছেন। আজ শিক্ষক আবুল ফজলের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয় এবং তার যোগদানপত্র গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর উক্ত শিক্ষকের যোগদানপত্র গ্রহণের বিষয়টি এক পত্রের মাধ্যমে জানায়।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনে ভবন নির্মাণ না করতে ইউজিসির পরামর্শ

এর আগে গত ১৭ নভেম্বর ছাত্র আন্দোলনে সংহতি জানানোর অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের সহকারী শিক্ষক মো. আবুল ফজলকে চাকরি থেকে বরখাস্ত এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলমকে অপসারণ করাকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ও ২ জানুয়ারী শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানোর কারণে ওই ৩ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। ওই তিন শিক্ষককে ২০২১ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বরখাস্ত ও অপসারণের সিদ্ধান্ত হয়। ওই চিঠি প্রত্যাহার চেয়ে ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষকদের পক্ষে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের জবাব না পেয়ে তারা রিট দায়ের করেন। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি রিটের শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি স্থিতাবস্থার আদেশ দেন।

,  

মির্জা গালিবের মত সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থী শূন্যে নামাতে উদ্যোগ নিয়েছেন প…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে জাবির বহিষ্কৃত ছাত্রলীগ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় বসতভিটা বিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধা নিহত
  • ১৩ আগস্ট ২০২৬
দাবি আদায়ে ফের মানববন্ধনে পদবঞ্চিত যুবদল নেতারা
  • ১৩ আগস্ট ২০২৬
বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আবেদন আহবান
  • ১৩ আগস্ট ২০২৬