জবিতে প্রাক বড়দিন উদযাপন

০১ ডিসেম্বর ২০২২, ১০:৩০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
জবিতে প্রাক বড়দিন উদযাপন

জবিতে প্রাক বড়দিন উদযাপন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাক-বড়দিন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রভু যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র বাইবেল থেকে পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দানিউল মিত্র। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পবিত্র ক্রুশের পাল-পুরোহিত ফা. ডোনেল স্টেফান ক্রুজ। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, প্রভু যিশু জন্মেছিলো শান্তির বার্তা নিয়ে। সকলের মধ্যে আলো ছড়িয়ে দিতেই তার আবির্ভাব। সে আলো ছড়িয়ে দিতে চাই পৃথিবী জুড়ে। আলোর বার্তা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। 

আরও পড়ুন: অধ্যাপক ছাড়াই চলছে চার বেসরকারি বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সকল ধর্মই শান্তির বার্তা দেয়। কিন্তু আমরা চর্চা করি ভিন্নভাবে। ধর্মের নামে হানাহানি হয় এখন।" 

তিনি আরও বলেন, এক শ্রেণির মানুষ আছে সমাজের জন্য হুমকি স্বরুপ। সারা বিশ্বে মৌলবাদীদের কারণে ছোট ছোট বিষয়ে বড় সংঘাত সৃষ্টি হচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে। 

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক এ.কে.এম লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামালসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬