বর্ণিল আয়োজনে ‘শুদ্ধস্বর কবিতা মঞ্চের’ নবীনবরণ

০১ ডিসেম্বর ২০২২, ০৭:৩৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
 শুদ্ধস্বর কবিতা মঞ্চে নবীনবরণ

শুদ্ধস্বর কবিতা মঞ্চে নবীনবরণ © টিডিসি ফটো

শুদ্ধস্বর কবিতা মঞ্চ। রাজধানী ঢাকার সরকারী তিতুমীর কলেজের অন্যতম পরিচিত সাংস্কৃতিক সংগঠন। বছরের বিভিন্ন উৎসব ও কলেজের অনুষ্ঠানে প্রাণান্ত উপস্থাপনাসহ নানান অংশগ্রহণে জমকালো করে তোলে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বর্ণিল আয়োজনে শুদ্ধস্বর কবিতা মঞ্চের নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। সরকারী তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেওয়া হয়।

আরও পড়ুন: ললিপপ হাতে শিক্ষিকার সঙ্গে সেলফি, সেই শিক্ষকের বরখাস্ত চেয়ে আল্টিমেটাম

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘শুদ্ধস্বর কবিতা মঞ্চের’ সভাপতি নাছিমা আক্তার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মহিউদ্দীন, উপাধ্যক্ষ, বিশেষ অতিথি- অধ্যাপক মালেকা আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রিপন মিয়া- সভাপতি, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ এবং মাহমুদুল হক জুয়েল মোড়ল-সাধারণ সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ সহ শুদ্ধস্বর কবিতা মঞ্চের নবীন প্রবীণ সদস্যবৃন্দ।

অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, আজকে যারা নবীন, শুদ্ধস্বর কবিতা মঞ্চের সাথে যুক্ত হয়েছ সকলের প্রতি অভিনন্দন। শুদ্ধস্বর কবিতা মঞ্চের আজকের এ নবীনবরন অনুষ্ঠানে উপস্থিত আছেন শুদ্ধস্বর কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা দর্শন বিভাগের বিভাগীয় প্রধান নাছিমা আক্তার চৌধুরী যার হাত ধরে শুদ্ধস্বর কবিতা মঞ্চ সমৃদ্ধ একটা ক্লাবে রুপান্তর হয়েছে। যার মধ্যে আগ্রহ থাকে আবৃত্তি করে ,গান গায়, নৃত্য পরিবেশন করে এজন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে। তারা শুদ্ধস্বর কবিতা মঞ্চের মতো সংগঠন মাধ্যামে নিজের গুন তুলে ধরে।’ 

আরও পড়ুন: কুবি শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শুদ্ধস্বর কবিতা মঞ্চে যুক্ত থাকবে,পড়াশোনা বাদ দিয়ে আসবেনা। এটা হলো অতিরিক্ত পাঠ্যক্রম। প্রথমে পাঠ্যক্রম পরে অতিরিক্ত পাঠ্যক্রম। 

সভাপতি অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের প্রধান উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা। এর সাথে আমরা শিক্ষাবৃত্তি যার যেটা ভালো লাগবে সেটা করব। কেউ নাচ/নাটক করব, কেউ গান গাইব, আবৃত্তি করব খেলব। আমরা মননশীলতার চর্চা করি এবং সে উদ্দেশ্যই তিতুমীর কলেজে এখন অনেক গুলো সংগঠন রয়েছে।’ 

আরও পড়ুন: আট বাম ছাত্র সংগঠনের নতুন জোটের ঘোষণা

সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম শান্ত বলেন ‘প্রজন্মের দীপ্ত উচ্চারণ’ এই শ্লোগানকে বুকে ধারণ করে গড়ে উঠেছে শুদ্ধস্বর কবিতা মঞ্চ। এটি সরকারি তিতুমীর কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন। আমরা বিশ্বাস করি, শুদ্ধ সংস্কৃতিই পারে সাম্প্রদায়িকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

উল্লেখ্য, শুদ্ধস্বর কবিতা মঞ্চ সাংস্কৃতিক সংগঠনটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় তবে আত্মপ্রকাশ হয় ২০১৭ সালের ১৭ মার্চ।

ইরানের জব্দকৃত সম্পদ ছেড়ে দেবে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউজ
  • ১১ এপ্রিল ২০২৬
জরিমানা-ভাঙচুর ব্যর্থ, বিষখালী তীরে ফের সচল অবৈধ কয়লা চুল্লি
  • ১১ এপ্রিল ২০২৬
ব্র্যাক ব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে ১৫,০০০ টাকা মাসি…
  • ১১ এপ্রিল ২০২৬
চলতি মাসেই এম‌বিবিএস-বিডিএস নতুন বর্ষের ক্লাস
  • ১১ এপ্রিল ২০২৬
দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
close