রবিবার যবিপ্রবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী 

০১ ডিসেম্বর ২০২২, ০৭:১৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
যবিপ্রবি

যবিপ্রবি © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী রবিবার (৪ ডিসেম্বর) যবিপ্রবিতে নবনির্মিত স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করবেন তিনি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাথে সাক্ষাৎকালে এ তথ্য নিশ্চিত করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। 

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনে ভবন নির্মাণ না করতে ইউজিসির পরামর্শ

জানা যায়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৫২তম সভায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের নাম প্রখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর নাম অনুসারে নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বহুল প্রতীক্ষিত এই একাডেমিক ভবন সম্পর্কে জানতে চাইলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের মাধ্যমে বিভিন্ন বিভাগের ক্লাস ও ল্যাব সম্পর্কিত যে সংকট তা শতভাগ নিরসন হবে। শিক্ষার্থীদের পর্যাপ্ত ল্যাব সুবিধা দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। 

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, গবেষণা, ল্যাব ও অর্জন গুলি দেখে অভিভূত হবেন।বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নকে ত্বরান্বিত করতে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা দাবী জানাবো।

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের জয়া বণিক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্র্যাকের চাকরি ছেড়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মিথিলা
  • ০২ অক্টোবর ২০২৬
মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬