নিয়োগ বোর্ডে বাকবিতণ্ডা, ইবি শিক্ষককে শোকজ

৩০ নভেম্বর ২০২২, ১০:৫০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক নির্বাচনী বোর্ডে অশোভন আচারণের অভিযোগে বিভাগটির সভাপতি এবং নিয়োগ বোর্ডের সদস্য সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসানকে শোকজ করা হয়েছে। তাকে আগামী ৭ দিনের মধ্যে লিখিত বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে। 

বুধবার (৩০ নভেম্বর) তথ্য অনুসন্ধান কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শার্মা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রার অফিসের অফিস আদেশ মোতাবেক গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হয়। গত ২৭ সেপ্টেম্বর উক্ত নিয়োগ নির্বাচনী বোর্ডের বিশেষজ্ঞ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান প্রার্থী বাছাই নিয়ে আপনার সম্পর্কে বোর্ডের অন্য দুইজন (সদস্য ও বিশেষজ্ঞ সদস্য) সদস্যের সাঙ্গে অশোভন ও অযৌক্তিক আচরণের অভিযোগ পেশ করেছেন।

উপাচার্যের নিকট আপনার এহেন আচরণের আইনানুগ ও উপযুক্ত শাস্তি দাবি করেছেন। উপর্যুক্ত অভিযোগের প্রেক্ষিতে আগামী ৭ দিনের মধ্যে আপনার লিখিত বক্তব্য সশরীরে বিজ্ঞপ্তিতে স্বাক্ষরিত তদন্ত কমিটির সদস্যের অফিস কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

অধ্যাপক ড. দেবাশীষ শার্মা বলেন, তিনদিন আগে আমাকে নিয়ে এক সদস্যের তথ্য অনুসন্ধান করতে কমিটি করা হয়। কমিটির পক্ষ থেকে নিয়োগ বোর্ডে অশোভন আচারণের কারণ জানতে চেয়ে তার কাছে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে। 

সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসান বলেন, আমি চিঠি পেয়েছি। একজন অপনিত হয়েছে আরেকজন অভিযোগ করেছেন। আমাকে অভিযোগ করলে সিন্ডিকেটের পরই করতে পারতো। হঠাৎ এ অভিযোগ আমাকে বিস্মিত করেছে।  

এর আগে গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিভাগটির প্রভাষক পদে নিয়োগ বোর্ডে প্রার্থী বাছাই নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এতে নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচনে চূড়ান্ত স্বাক্ষর না করেই বেরিয়ে যান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসান।

সাতক্ষীরায় খোলাবাজারে পেট্রোল বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটার
  • ১৭ মার্চ ২০২৬
মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ
  • ১৭ মার্চ ২০২৬
ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া
  • ১৭ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলির ক্ষেত্রে আরও শর্ত যুক্ত করার চিন্তা
  • ১৭ মার্চ ২০২৬
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বিদেশি গ্রেপ্তার
  • ১৭ মার্চ ২০২৬
ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence