ঢাকা কলেজের ক্যান্টিন পরিচালনার জন্য দরখাস্ত আহবান

২৯ নভেম্বর ২০২২, ০৮:২৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM

© সংগৃহীত

ঢাকা কলেজ স্টুডেন্ট ক্যাফেটেরিয়া (ক্যান্টিন) পরিচালনার জন্য আগ্রহীদের নিকট থেকে পুনরায় দরখাস্ত আহবান করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত পুনঃবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ক্যান্টিন পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার স্বাক্ষরিত ওই পুনঃবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজ স্টুডেন্ট ক্যাফেটেরিয়া (ক্যান্টিন) পরিচালনার জন্য আগ্রহীদের নিকট থেকে পুনরায় দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদনের সাথে আবেদনকারীর ক্যান্টিন পরিচালনার অভিজ্ঞতা (যদি থাকে), ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি এবং একটি জীবন বৃত্তান্ত (স্থায়ী ও অস্থায়ী ঠিকানা উল্লেখসহ) সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: ৫ ডিসেম্বর শুরু ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যান্টিন পরিচালনা করতে আগ্রহী ব্যক্তিকে প্রয়োজনীয় কাগজপত্র এবং সকাল, দুপুর ও রাতের খাবারের মেন্যু ও মূল্য তালিকাসহ আগামী পহেলা ডিসেম্বর বিকাল ৪ টার মধ্যে শিক্ষক পরিষদ সম্পাদকের কাছে আবেদনপত্র জমা প্রদানের জন্য বলা হয়।

এতে আরও বলা হয়, যিনি বা যারা গত ২১ নভেম্বর তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

উল্লেখ্য, ক্যান্টিন পরিচালনার জন্য প্রয়োজনীয় ক্রোকারিজ ও আসবাবপত্র ক্যান্টিন পরিচালনাকারীকে নিজস্ব ব্যবস্থাপনায় করতে হবে, ক্যান্টিনের খাদ্যদ্রব্য রান্না করার জ্বালানী হিসেবে অবশ্যই নিজস্ব ব্যবস্থাপনায় সিলিন্ডার গ্যাস ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ক্যান্টিন পরিচালনার দায়িত্ব পেলে ঢাকা কলেজের অধ্যক্ষ বরাবর ১ লক্ষ টাকার জামানত (ফেরতযোগ্য) পে-অর্ডারের মাধ্যমে প্রদান করতে হবে। অন্যান্য শর্তাদি চুক্তিনামার সাথে পরে জানানো হবে বলেও এতে জানানো হয়েছে।

পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950