ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ

২৭ নভেম্বর ২০২২, ০৭:৫৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তিতে তৃতীয় মেধাতালিকা ও প্রকাশিত হয়েছে। এ মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৯৪৯ জন, ‘বি’ ইউনিটে ৬০৮ জন, ‘সি' ইউনিটে ৪৩৩ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন। রবিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২৯-৩০ নভেম্বরের রাত ১২টার মধ্যে জিএসটির ওয়েবসাইটে প্রবেশ করে প্রাথমিক ভর্তি আবেদন  সম্পন্ন করতে হবে।

ভর্তিচ্ছুরা স্ব-স্ব বিশ্ববিদ্যলয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে। নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি  ফি প্রদান করতে হবে।

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির ৩য় মেধাতালিকা প্রকাশ

ইতোমধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীদের ২৮-৩০ নভেম্বরের মধ্যে জিএসটির নির্দেশিকা অনুসরণ করে মাইগ্রেশন সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, মূল কাগজপত্র আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হবে।

চতুর্থ পর্যায়ে ভর্তির জন্য একজন ভর্তিচ্ছুর একাধিক বিশ্ববিদ্যালয় থাকলে যেকোন পছন্দের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আর কখনো ভর্তির জন্য বিবেচিত হবে না। একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন সম্পন্ন করলে পূর্বের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন, তবুও বেঁচে গ…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
  • ০২ অক্টোবর ২০২৬
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬