খুবির তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ভর্তির তারিখ ঘোষণা

২৬ নভেম্বর ২০২২, ১০:৫৮ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ভর্তিচ্ছু এক হাজার ৫১ জন স্থান পেয়েছে। শনিবার (২৬ নভেম্বর) ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

তৃতীয় মেধাতালিকায় খুবির ভর্তি শুরু হবে আগামী ২৮ নভেম্বর। চলবে ১ নভেম্বর পর্যন্ত। তৃতীয় মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতেও এক হাজার ৫১ জনের নাম প্রকাশ হয়। এ তালিকায় ভর্তি চলে ২২ নভেম্বর পর্যন্ত। প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শেষে ৯০০ এর বেশি আসন ফাঁকা ছিল।

আরো পড়ুন: গুচ্ছভুক্ত নোবিপ্রবির তৃতীয় মেধাতালিকা প্রকাশ

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬