উৎসবমুখর পরিবেশে কুবিসাসের নির্বাচন শুরু 

২৪ নভেম্বর ২০২২, ১২:২৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
কুবিসাসের নির্বাচন শুরু 

কুবিসাসের নির্বাচন শুরু  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস'র) ৮ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

মোট ৯টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থীকে নিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই পদগুলোতে কোনো নির্বাচন হচ্ছে না।

অন্য দিকে সভাপতি পদে তিনজন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দুইজন এবং ২টি কার্যকরী সদস্য পদের বিপরীতে ৩জন প্রতিদ্বন্দিতা করছেন।

আরও পড়ুন: ‘জোড়া-তালির সংস্কারের’ পর খসে পড়ছে ইবির হলের পলেস্তারা

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম।

অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬
অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬