ইবির শাপলা ফোরামের নিবার্চন ৪ ডিসেম্বর, তফসিল ঘোষণা

২৩ নভেম্বর ২০২২, ০৭:০০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২ আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। শিক্ষক ক্লাবের ২য় তলায় (মমতাজ ভবন) চলবে এ ভোটগ্রহণ। সবকিছু ঠিক থাকলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ১৮২ জন শিক্ষক।

বুধবার (২৩ নভেম্বর) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক ড. দেবাশীষ শার্মা স্বাক্ষরিত  নির্বাচনী তফসিল সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনী তফসিলে বলা হয়, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা কোনো আপত্তি থাকলে ২৬ নভেম্বর মীর মশাররফ হোসন একাডেমিক ভবনের ৩১৮ নং কক্ষে নির্বাচন কমিটির কাছ লিখিত অভিযোগ জানাতে হবে। আপত্তি না থাকলে খসড়া ভোটার তালিকায় চূড়ান্তভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১ ডিসেম্বর, তফসিল ঘোষণা

আগামী ২৭ নভেম্বর আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র ২৮ ডিসেম্বর সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে জমা দিতে হবে। এদিন বেলা ২টায় যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকার খসড়া প্রকাশ করা হবে। প্রার্থী বাতিল সংক্রান্ত বিষয় থাকলে বেলা ৩টার মধ্যে তা নিষ্পত্তি করা হবে।

আর ২৯ নভেম্বর নির্বাচন পরিচালনা কমিটির বরাবর লিখিত অভিযোগের ভিত্তিতে মনোনয়ন প্রত্যাহার করা হবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ করা হবে। পরবর্তীতে আগামী ৪ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা শেষে ওই দিনই ফল প্রকাশ করা হবে।

শাপলা ফোরাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এর আহ্বায়ক অধ্যাপক ড. দেবাশীষ শার্মা জানিয়েছেন, আগামী ২৮ তারিখ আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র প্রদান করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর নির্বাচন গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬
অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬