কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১ ডিসেম্বর, তফসিল ঘোষণা

২৩ নভেম্বর ২০২২, ০৬:০৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১লা ডিসেম্বর

কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১লা ডিসেম্বর © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির একাদশ কার্যনির্বাহী পরিষদ  ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, নির্বাচন কমিশনার ড. মো. ওয়ালী উল্লাহ ও মো: আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত তফসিল সূত্রে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, কুবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর।

তফসিল অনুযায়ী, শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ৭নং ধারা অনুযায়ী ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন নির্বাচিত হবে।

আর কোষাধ্যক্ষ পদে একজন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে একজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একজন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ৭ জন নির্বাচিতদের নিয়ে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি: আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে কুবি

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কার হবে। একইদিনে শুরু হবে মনোনয়নপত্র বিক্রয়ও। পরদিন ২৪ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি আগামী ২৭ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও এজেন্টদের নাম প্রদান করা হবে।

এতে আরও জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিনে ভোট গণনা ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। সর্বশেষ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ঠা ডিসেম্বর।

একই স্থানে ৫ গতিরোধক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
গোবিপ্রবি ছাত্রী দীপার ঝুলন্ত লাশ উদ্ধার
  • ১৭ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি পেল আরেক দেশ
  • ১৭ মার্চ ২০২৬
বিএনপি সরকারের এক মাসে ২৮ পদক্ষেপ, জানালেন মির্জা ফখরুল
  • ১৭ মার্চ ২০২৬
গাজীপুরে ধাপে ধাপে কারখানা ছুটি, বেতন-বোনাস পরিশোধে নেই শ্র…
  • ১৭ মার্চ ২০২৬
বড় দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence