ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রবীনদের বিদায়ে ভাটা পড়েছে নবীনবরণের আনন্দ

২৩ নভেম্বর ২০২২, ০৯:১৮ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
ইবির ছাত্রী হলে বরণ-বিদায় সংবর্ধনা

ইবির ছাত্রী হলে বরণ-বিদায় সংবর্ধনা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীদের আবাসিক হল বেগম খালেদা জিয়ার ২০১৪-১৫ ও ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের বরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এসময় সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে হলে  আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগমখালেদা জিয়া হলের মুক্ত প্রাঙ্গনের স্থায়ী মঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচছা জানানো হয়। 

হলের নবীন এক শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করে বলেন, হল লাইফ এমন একটা জায়গা যেখানে ছোট-বড় সকলের মাঝে এক সুন্দর মেলবন্ধন তৈরি হয়। প্রকৃতির নিয়মেই বিদায় ঘটে। আজ নবীন বরণের আনন্দ ভাটা পড়েছে প্রবীন বিদায়ের কাছে। আপনারা আমাদের পথপ্রদর্শক। 

এদিকে হলের বিদায়ী শিক্ষার্থী ফাতেমা খাতুন বেদনা ব্যক্ত কন্ঠে বলেন, আজকের বিদায়ের মাধ্যমে হলের সাথে বেধে থাকা শেষ সূত্রটুকুও ছিন্ন হয়ে গেল। আজকের পর থেকে হলে আসলে প্রাক্তন ট্যাগটা লেগে থাকবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. ইয়াসমিন আরা সাথী বলেন, আমাদের মেয়েদের জীবনে সুখ স্মৃতি খুব কম। সংসার জীবনের জটিলতা যাবতীয় জীবনের বৈপরীত্যের কারণে সুখ স্মৃতি খুব বেশি থাকে না। তাই আমার কাছে মনে হয় হল জীবন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়।

আমি চেষ্টা করেছি মেয়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার। , কাউন্সেলিং করেছি বাইরে থেকে সাইক্রিয়াইস্ট নিয়ে কাউন্সেলিং করেছি। ত্রিশ টাকায় উন্নতমানের খাবার দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ আমার সাধ আছে সীমাবদ্ধতার কারণে করা যায় না।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে বিডিইউ: উপাচার্য

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বিদায় কথাটা আমার কাছে খুব বেদনাদায়ক মনে হয়। তাই বিদায় কথাটা আমি বলতে চাই না। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা কমপ্লিট করেছে তারা এই ক্যাম্পাসেরই সন্তান হিসেবে অন্য কোন জায়গায় প্রফেশনাল এক্টিভিটিতে যুক্ত হবে। কিন্তু তারা ইবির সাথে জড়িত থাকবে।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা ভালো জিনিসকে অনুসরণ ও খারাপকে বর্জন করবে। মূলত মানসিকভাবে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে।

বাংলা বিভাগের অধ্যাপক ও খালেদা জিয়া হল প্রভোস্ট ড. ইয়াসমিন আরা সাথীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শেখ রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা প্রমূখ।

দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
close