জবিতে খেলা দেখার ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের ক্ষোভ

২২ নভেম্বর ২০২২, ০৩:১৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পর্দা উঠেছে কাতার বিশ্বকাপের। চলছে জনপ্রিয় খেলা ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। ফুটবল জ্বরে পুড়ছে পুরো বিশ্ব। ফুটবল কে কেন্দ্র করে শহর কিংবা গ্রাম সব খানেই ফুটবল বিশ্বকাপের আমেজ সৃষ্টি হয়েছে। এই আমেজ ছড়িয়ে পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং আবাসিক হল গুলোতে খেলা দেখানোর ব্যাবস্থাও করা হয়েছে। অথচ এর সম্পুর্ণ ভিন্ন চিত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এখন পর্যন্ত ক্যাম্পাসে খেলা দেখানো নিয়ে কোন আয়োজন করেনি প্রশাসন। আর খেলা দেখানোর ব্যাবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা। 

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী এস.এম. জুলকার বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে থাকার সুযোগ পাই না। আমরা বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন মেসে থাকি। যেখানে কোন টিভির ব্যাবস্থা থাকে না। আর ফুটবল বিশ্বকাপ মানে আলাদা একটা উত্তেজনা। আমরা সবাই মিলে ক্যাম্পাসে খেলা উপভোগ করতে চাই। প্রশাসনের উচিৎ এর ব্যাবস্থা করে দেওয়া। 

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহান প্রামাণিক বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখানোর মতো আয়োজন নেই। এইটা খুবই হতাশাজনক। আমাদের দাবি দ্রুত একটা ব্যাবস্থা গ্রহণ করা হোক। 

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়েছে এলইডি স্ক্রিন

অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় খেলা দেখানোর আয়োজন নেই এইটা ভাবতেও  অবাক লাগে। এখনো যেহেতু সময় আছে তাই আমি মনে করি প্রশাসনের উচিৎ খেলা দেখানোর জন্য ব্যাবস্থা গ্রহন করা। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, স্পনসর ছাড়া খেলা দেখানো সম্ভব নয়। কেউ যদি স্পনসর নিয়ে আসে তাহলে রাত ১২ টার আগে যেসব খেলা আছে সেগুলো দেখানোর অনুমতি দেওয়া হবে।

ট্যাগ: জবি জবি
অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬
অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬