ববিতে প্রথমবারের মতো পরীক্ষার ফলাফল অটোমেশন প্রক্রিয়ায়

১৭ নভেম্বর ২০২২, ১১:২০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
প্রথমবারের মতো অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশিত

প্রথমবারের মতো অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশিত © সংগৃহীত

প্রথমবারের মতো অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)। অটোমেশন পদ্ধতির যাত্রা শুরু হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমএসএস এর প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশের মাধ্যমে।

আরও পড়ুন: কারিগরি বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ৭ ডিসেম্বর

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় টেবুলেশন সীটে স্বাক্ষরের মাধ্যমে অটোমেশন প্রক্রিয়ায় ফলাফল প্রকাশের এ কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সহায়ক হিসেবে এই অটোমেশন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার মাধ্যমে একধাপ এগিয়ে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর প্রত্যক্ষ তত্ত্বাবধায়ন ও নির্দেশনায় সফটওয়্যার কোম্পানি এডিসফট এর কারিগরি সহায়তায় প্রথমবারের মতো পরীক্ষার ফলাফল অটোমেশন প্রক্রিয়ায় প্রকাশিত হয়েছে।

এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের অটোমেশন বিষয়ক কমিটির আহবায়ক সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মঞ্জুর আহমেদও সম্পৃক্ত ছিলেন। ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনকালে পরীক্ষা কমিটির সভাপতি ও টেবুলেটর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সোহেল রানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক টেবুলেটর মাসুম শিকদার, পরীক্ষা নিয়ন্ত্রক স.ম ইমানুল হাকিম ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (চ.দা) সাজ্জাদ উল্লাহ মোঃ ফয়সাল উপস্থিত ছিলেন।

ট্যাগ: ববি
হামে আরও ৪ শিশুর মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
  • ০২ অক্টোবর ২০২৬
জামায়াতকে রাশেদ খাঁন—‘ইসলামের বুকে ছুরি মারবেন না, হেফাজতের…
  • ০২ অক্টোবর ২০২৬
একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬