কুবি সাংবাদিক সমিতির নির্বাচন ২৪ নভেম্বর

১৭ নভেম্বর ২০২২, ০৬:৩২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সমিতির দপ্তর সম্পাদক মোহা. মহিউদ্দিন মাহি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠনতন্ত্রের ১৫ (ক) ধারা অনুযায়ী অর্থনীতি বিভাগের অধ্যাপক  ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

আরও পড়ুন: পরীক্ষার আগে ছাত্রীকে প্রশ্ন দেওয়ার অভিযোগ যবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে

অন্য দুই নির্বাচন কমিশনার হলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুতাসিম বিল্লাহ এবং ইংরেজি বিভাগের প্রভাষক ও কুবিসাসের সাবেক সদস্য তারিন বিনতে এনাম।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর মধ্য দিয়ে ৮ম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠিত হবে।

তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে টালমাটাল দিল্লী,…
  • ০২ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬