সাংবাদিকতার শিক্ষক খুঁজে পাচ্ছে না ইবি

১৫ নভেম্বর ২০২২, ০৯:১৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সহকারী অধ্যাপকের একটি স্থায়ী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের চারমাস পরও যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ওই পদের বিপরীতে তিনটি আবেদন করেন আগ্রহী প্রার্থীরা। গত ২৫ অক্টোবর ছিল পূর্বনির্ধারিত সংশ্লিষ্ট ওই পদের নিয়োগ বোর্ড। সেদিন তিনজন আবেদনকারীর মধ্যে মাত্র দুজন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে ভাইভা পর্বে কোরাম পূর্ণ হয়নি জানিয়ে নিয়োগ বোর্ড বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন: ইবিতে ৭২ শতাংশ আসন ফাঁকা

সংশ্লিষ্টরা জানান, অত্যাধিক শর্তের কারণে সহকারী অধ্যাপক পদে মাত্র তিনটি আবেদন পড়েছে।  এত শর্ত দিয়ে সহকারী অধ্যাপক পাওয়া যায় না। এ পদের জন্য যারা যোগ্য, তাদের অনেকে হয়তো অন্য কোথাও ভালো বেতনে চাকরি করছেন। তাই প্রত্যাশা অনুযায়ী আবেদন আসেনি।

এ বিষয়ে জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী তিনজন প্রার্থী উপস্থিত না হলে নিয়োগ বোর্ড হয় না। সামনেও এ অবস্থা হলে বোর্ড হবে না।

নিকডু-চমেকের ডায়ালাইসিস সেবা: স্যান্ডোরের সঙ্গে চুক্তির মে…
  • ১০ নভেম্বর ২০২৬
পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950