খুবিতে আসন ফাঁকা ৯০০

১২ নভেম্বর ২০২২, ০৯:৪৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শেষ হয়েছে। প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে ৯০০ এর বেশি আসন ফাঁকা রয়েছে।

ওই সূত্র আরও জানায়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১২৮ জন, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৫ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩৯ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি বলেন, স্থাপত্য ডিসিপ্লিন এবং চারুকলা স্কুলে ভর্তির জন্য যেসব শিক্ষার্থী সম্প্রতি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় মেধাতালিকায় তাদের ভর্তি করা হবে। শিগগিরই দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।

দেশসেরা ৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিসির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • ০৪ নভেম্বর ২০২৬
৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
ভিসি নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আবেদন ২৫ নভেম্বর…
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঠ ফেরত চেয়ে রাজধানীতে ফের সড়ক অবরোধ শেকৃবির সহস্রাধিক শিক…
  • ০৪ নভেম্বর ২০২৬
ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত ভিডিও ভাইরালের হুমকি দিয়ে টাকা …
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950