জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা

১২ নভেম্বর ২০২২, ০৫:৩২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শেষ হয়েছে। প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে জবিতে মোট আসন রয়েছে দুই হাজার ৭৬৫টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন এক হাজার ২৮৮ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো এক হাজার ৪৭৭টি আসন ফাঁকা রয়েছে। 

শনিবার (১২ নভেম্বর) বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জবির আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্ব কুমার আচার্য্য।

তিনি বলেন, শনিবার বিকাল পর্যন্ত ১২৮৮ জন আবেদন ফি এবং কাগজপত্র জমা দিয়ে তাদের ভর্তি নিশ্চায়ন করেছেন। এছাড়া ভর্তি ফি জমা দিয়েও আরও ১২ জন শিক্ষার্থী সার্টিফিকেটগুলো জমা দেয়নি। কাগজপত্র জমা না দিলে তাদের ভর্তি বাতিল হয়ে যাবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।

প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নের সার্ক: সদস্যদেশগুলোর মিলনমেলা আজ…
  • ০৪ নভেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনমূল্যে পড়ুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশিদ…
  • ০৪ নভেম্বর ২০২৬
এশিয়ায় দেশসেরা অবস্থানে ঢাবি-নর্থ সাউথ-বুয়েট, শীর্ষ ২০-এ যে…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাবি
  • ০৪ নভেম্বর ২০২৬
৩০ ডিসেম্বরের মধ্যে ৩ দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশি…
  • ০৪ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন চীনের কমিউনিস্ট পার্ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950