শিক্ষার্থীদের অতিরিক্ত ফি মওকুফের দাবিতে উত্তাল সরকারি বি.এম কলেজ

১০ নভেম্বর ২০২২, ০৬:৩৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
আন্দোলনে উত্তাল হয়েছে বরিশালের সরকারি বি.এম কলেজ

আন্দোলনে উত্তাল হয়েছে বরিশালের সরকারি বি.এম কলেজ © টিডিসি ফটো

অতিরিক্ত ফি মওকুফের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়েছে বরিশালের সরকারি বি.এম কলেজ। আজ বৃহস্পতিবার এই আন্দোলনের ডাক দেয় বি.এম কলেজের ভুক্তভুগী শিক্ষার্থীরা। অবশেষে টানা ৬ ঘণ্টা আন্দোলনের পর কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নিলে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

কলেজ সূত্রে জানা যায়, বরিশালের সরকারি বি.এম কলেজে অনার্স ৩য় বর্ষের ইনকোর্স এবং টেস্ট পরীক্ষার ফি ধরা নির্ধারণ করা হয়েছিল ৬০০ টাকা। করোনা কালীন সময়ে ২য় বর্ষে ৬০০ টাকা মওকুফ করা হয়। সেই মওকুফকৃত টাকা ৩য় বর্ষে এসে আদায় করার জন্য কলেজ কর্তৃপক্ষ, ৩য় বর্ষের ফি এর সাথে উক্ত টাকা আদায় করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: ৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৩ হাজার

কিন্তু শিক্ষার্থীরা দাবি করেছেন, যেই টাকা একবার মওকুফ করা হয়েছে সেই টাকা তারা পুনরায় আবার পরিশোধ করবেন না। আন্দোলনকৃত শিক্ষার্থীরা দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধিকে জানান, যেটা ন্যায্য ফি কলেজ কর্তৃপক্ষ সেটা নিবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রশাসন কেনো অতিরিক্ত ফি নিবে? আমরা অতিরিক্ত ফি দিতে পারবো না।

অতঃপর দীর্ঘ ৬ ঘণ্টা টানা আন্দোলন চালিয়ে যাবার পর কলেজ প্রশাসন নড়ে চড়ে বসে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের আশ্বস্থ করে তাদের দাবি দাওয়া মেনে নেন এবং ৬০০ টাকা ফি সম্পূর্ণ মওকুফ করার সিধান্ত ঘোষণা করেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীরা বরাবরই দাবি করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে প্রতি বছর অন্যান্য কলেজের তুলনায় বি এম কলেজে পরীক্ষার অতিরিক্ত ফি ধার্য করা হয়। প্রতিবছরই অতিরিক্ত ফি নিয়ে আন্দোলন করতে হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের প্রত্যাশা তারা এর সুষ্ঠু সমাধান পাবেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence