বেরোবিতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৬ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে  প্রশিক্ষণ কর্মশালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক ও আরটিআই এর ফোকাল পয়েন্ট মোহাম্মদ আলীর সঞ্চালনায় বিজ্ঞান অনুষদের ডিন ও আরটিআই আহ্বায়ক প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ মজিব উদ্দিন আহমদ এবং রেজিস্ট্রার ও এপিএ টিম আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী বক্তৃতা করেন।

তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে আলোচনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ মাহামুদুল হক ও বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল অফিসার মোছা: রেহেনা আকতার মনি।

আরও পড়ুন: সাধারণ জনতা ছাত্রদলকে গণধোলাই দিয়েছে: সনজিত

এদিকে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সাথে মতবিনিময় সভা বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয়। অর্থ ও হিসাব বিভাগের বাজেট শাখার উপ-পরিচালক খন্দকার আশরাফুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ও আরটিআই আহ্বায়ক প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, রেজিস্ট্রার ও এপিএ টিম আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক আব্দুল লতিফ ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

এছাড়া কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ নুরুজ্জামান খান।

ট্যাগ: বেরোবি
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
close