ঢাবির মোতাহের হোসেন ভবনে ক্যান্টিন খোলার দাবিতে মানববন্ধন

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩২ PM
কাজী মোতাহের হোসেন ভবনে ক্যান্টিন খোলার দাবিতে মানববন্ধন

কাজী মোতাহের হোসেন ভবনে ক্যান্টিন খোলার দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবনে ক্যান্টিন খোলার দাবিতে অনুষদের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষদের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহবায়ক কাজী রাকিব হোসেন বলেন, 'কাজী মোতাহের হোসেন ভবনে একটি ক্যান্টিন বহুদিনের দাবি। মোতাহের ভবনে বিভিন্ন বিভাগের প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছে। অনেক বিভাগেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস হয়, মাঝখানে বিরতি থাকে এক ঘণ্টার। খাবারের জায়গাগুলো অনেক দূরে দূরে হওয়ায় এই কম সময়ের মধ্যে খাবার শেষ করা সম্ভব হয় না। আবার অনেকে দূর থেকে আসায় সকালের খাবার না খেয়েই ক্লাসে চলে আসতে হয়। সকালের খাবার খেতে আবার দূরে যাওয়া শিক্ষার্থীদের পক্ষে কষ্টকর হয়ে যায়। তাই, অনেকেই না খেয়ে থাকে। অনেকে অসুস্থ হয়ে পড়ায় ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। তাই মোতাহের ভবনে একটি ক্যান্টিন সকলের দাবি।' 

আরও পড়ুনঃ ঢাবি ছাত্রলীগের হল কমিটিতে বহিষ্কৃত ছয় ছাত্র

বুধবার (২৮ সেপ্টেম্বর) মোতাহের ভবনে অবস্থিত অনুষদ ও বিভাগগুলোর চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করা হবে বলে মানববন্ধনে জানানো হয়। পূজার বন্ধের পরেও যদি দাবি আদায় না হয় তাহলে কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের আয়োজিত এ মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলো ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন। মানববন্ধনে উপস্থিত ছিলেন আইন অনুষদ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজয় বসু, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহবায়ক কাজী রাকিব হোসেন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন প্রমুখ। 

ট্যাগ: ঢাবি
ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬