মাইকিং করে ইডেন কলেজ বন্ধ ঘোষণা

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৬ AM
ইডেন কলেজ

ইডেন কলেজ © ফাইল ছবি

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। একইসঙ্গে ছাত্রীনিবাসগুলোও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইডেন কলেজ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে শিক্ষার্থীদের এই তথ্য জানানো হয়।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১ অক্টোবর থেকে দূর্গা পূজা, ঈদের মিলাদুন্নবী, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলবে।

আরও পড়ুন: আ.লীগের কার্যালয় থেকে ক্যাম্পাসে ফিরলেন বহিষ্কৃতরা, অনশন প্রত্যাহার

শিক্ষার্থীরা জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়েছে। ১ অক্টোবর থেকে পূজার ছুটি শুরু হচ্ছে। তাই ৩০ সেপ্টেম্বর থেকে হল ছাড়তে আবাসিক ছাত্রীদের নির্দেশ দেয়া হচ্ছে। ৮ অক্টোবর পর্যন্ত হল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে গত শনিবার থেকেই উত্তপ্ত ছিল ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস। এরইমধ্যে ইডেন কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিতও করা হয়েছে। এর পাশাপাশি ১৬ নেতকর্মীকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

প্রতারণা থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  • ৩০ আগস্ট ২০২৬
চেলসিতে এসে শিরোপার স্বপ্ন মার্তিনেসের
  • ৩০ আগস্ট ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল নিয়োগ দেবে ল্যাবরেটরি সহ…
  • ৩০ আগস্ট ২০২৬
কেউ ১ বছর, কেউ ৩-৪ বছর পরীক্ষা দিতে পারবেন না— শাস্তি পেলেন…
  • ৩০ আগস্ট ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আটকে থাকা টিউশনির টাকা তুলে দিতে উদ্যোগ …
  • ৩০ আগস্ট ২০২৬
দূরত্ব ভাতা পাচ্ছেন চর ও দুর্গম এলাকার শিক্ষকরা
  • ৩০ আগস্ট ২০২৬