শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪০ PM
আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক বলেছেন, বাইরের দেশের মতো ঘণ্টা অনুসারে খণ্ডকালীন চাকরি দেওয়ার পরিকল্পনা করছি আমরা। অনেক শিক্ষার্থী আছে, যারা টিউশন পায় না। আর্থিক অবস্থা খারাপ। তাদেরকে যদি খন্ডকালীন  চাকরির সুযোগ করে দেয়া যায়, তাহলে অন্তত তাদের থাকা-খাওয়ার আর্থিক যোগান হবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) পুলিশের উপ-পরিদর্শকে সুপারিশপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি ।

উপাচার্য বলেন, আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগারে লোকবল সংকট। এমন বিভিন্ন সেক্টরে যদি ঘণ্টা অনুসারে খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করা যায় তাহলে শিক্ষার্থীদের উপকার হবে। বিশ্ববিদ্যালয়ে এ সুযোগ তৈরি করার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আমাদের।

তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেকভাবে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, গবেষণা ও চাকরিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সম্মান নিয়ে আসছে। চাকরির পথ সুগমে সকলের জন্য উন্মুক্ত লাইব্রেরির ব্যবস্থা করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা ক্রমেই ভালো করছে। 

আরও পড়ুন: মাইক্রোবাস চালককে দিয়ে বাস চালাতে চায় কুবি!

এবছর পুলিশের উপ-পরিদর্শকের ৩৯ তম ব্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন,'আশা করছি সবাই দেশের জন্য কাজ করবে। সৎভাবে ও দেশাত্মবোধ নিয়ে সবাই সামনে এগিয়ে যাবে।দেশের শৃঙ্খলা রক্ষার কাজ তোমাদেরই করতে হবে।"

এসময় উপ-পরিদর্শক হিসেবে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরিতে গড়ে উঠেছি। বিশ্ববিদ্যালয় আমাদেরকে এ সুযোগ তৈরি করে দিয়েছে। জুনিয়র শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় লাইব্রেরিতে উন্মুক্ত লাইব্রেরির মতো সুযোগ করে দিলে সবাই সুবিধা পাবে।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950