৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৫১তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিসিএসের মাধ্যমে সরকার ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিজ্ঞপ্তি জারি হয়েছে।

এই বিসিএসের মোট পদ ৫ হাজার। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন। অবশিষ্ট ৩০০ পদে ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

আগামী ১ অক্টোবর থেকে আবেদন শুরু হবে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আগামী নভেম্বর মাসে এই বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) হতে পারে বলে জানিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তি দেখুন এখানে

২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের ভাইভার মাধ্যমে এই বিসিএসে প্রার্থী বাছাই করা হবে। এর ফলে দ্রুততম সময়ে চূড়ান্ত ফল প্রকাশ করে ৫ হাজার নতুন চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পদায়ন করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬
আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬