৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ আজ

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ PM
সরকারি কর্ম কমিশন কার্যালয়

সরকারি কর্ম কমিশন কার্যালয় © ফাইল ফটো

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৫১তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে সরকার ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা জানান, চিকিৎসক নিয়োগের বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আজই প্রকাশিত হবে। মোট পদ ৫ হাজার। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন। অবশিষ্ট ৩০০ পদে ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

জাতীয় সংসদে উপস্থাপিত হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোয় অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। অর্থাৎ শূন্য পদের সংখ্যা ১১ হাজার ৪৯৫।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন। এই অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রামীণ পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পাঁচ হাজার নতুন চিকিৎসক নিয়োগ বড় ভূমিকা রাখবে। এর আগে ২০২৫ সালের মে মাসে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।

এ অবস্থায় সরকার আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে এই বিসিএসের মাধ্যমে।

৩০ বছর ধরে গাছ লাগিয়ে গ্রামের সড়কের চিত্র বদলে দিলেন মসজিদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ভীমরুলের কামড়ে একসঙ্গে প্রাণ গেল দাদী-নাতির
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
অপসোনিন ফার্মা নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার, সরাসরি মৌ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসের দলে পরিবর্তন পাকিস্তানের
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত রুয়েট শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে নে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬