বাবার পরিশ্রম-সততা ছিল অনুপ্রেরণা, আনসার সদস্যের ছেলে বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম

০৬ জুলাই ২০২৬, ০৯:৩৪ PM
আনসার সদস্যের ছেলে বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম

আনসার সদস্যের ছেলে বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম © সংগৃহীত ও সম্পাদিত

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করা মো. বাচ্চু রহমানের বাবা নজরুল ইসলাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য।  

সন্তানের এ সাফল্যকে সম্মান জানাতে সোমবার (০৬ জুলাই) দুপুরে যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এএসপি বাচ্চু রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে যশোর জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মাজহারুল ইসলাম ভূঁইয়া এ সম্মাননা স্মারক তুলে দেন। 

এ সময় তিনি বলেন, একজন অঙ্গীভূত আনসার সদস্যের সন্তানের এ গৌরবোজ্জ্বল অর্জন শুধু তার পরিবারের নয়, বরং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যের জন্যই গর্বের বিষয়। এ ধরনের সাফল্য বাহিনীর সদস্য ও তাদের সন্তানদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং দেশসেবায় আত্মনিয়োগের প্রেরণা জোগাবে।

বাচ্চু রহমান তার এ অর্জনের পেছনে পিতা-মাতার অবদানের কথা স্মরণ করে বলেন, আমার বাবা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত সদস্য। বাবার কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগ তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। পাশাপাশি পরিবারের অবিচল সমর্থন এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬