বদলে গেল ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন

২৬ নভেম্বর ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:২৯ PM
পিএসসি

পিএসসি © সংগৃহীত

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন মানবন্টন প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মানবন্টন অনুযায়ী, বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলি-তে ৫ নম্বর করে কমানো হয়েছে। সেইসঙ্গে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ৫ নম্বর করে বাড়ানো হয়েছে। 

পূর্বের বিসিএসগুলোর প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য এবং  ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে ৩৫ নম্বর বরাদ্দ ছিল। বাংলাদেশ বিষয়াবলিতে ৩০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশের প্রতিটির জন্য ছিল ১৫ নম্বর। এছাড়া নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনায় ১০ নম্বর বরাদ্দ ছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষার শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। 

এতে আরও বলা হয়, এই  বিসিএসে অংশ নিতে প্রার্থীরা আগামী ৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9