৪৫তম বিসিএসে তৃতীয় পর্যায়ে মৌখিক পরীক্ষায় ডাক পেলেন ৪৩২ প্রার্থী

২৯ আগস্ট ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:১০ PM
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

৪৫তম বিসিএসের তৃতীয় পর্যায়ে মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি  ঘোষণা করা করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। সাধারণ ক্যাডারের ৪৩২ জনকে এ পরীক্ষায় ডাকা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৪৩২ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুষ্ঠিত হবে। আগামী ১১ ও ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ও রবিবার) পিএসসির প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেবে কমিশন।

৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর নিয়োগ বিজ্ঞপ্তি ১৬ নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৪৫তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd হতে ডাউনলোড করে সংগ্রহ করবেন। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম অনুচ্ছেদে বর্ণিত কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে। 

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

বিশেষভাবে উল্লেখ্য, সংশ্লিষ্ট সকল সনদ বা কাগজপত্রসহ বিপিএসসি ফরম-১ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬