এটিইও নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

২৭ আগস্ট ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:১০ PM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার সন্ধ্যায় পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের তারিখ নির্ধারিত এটিইও নিয়োগের এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষা ৬ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট হতে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার পুনঃনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী আসন বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ২০২৩ সালের ২৬ জুন আবেদন শুরু হয়েছিল। আবেদনের শেষের আগের দিন ছিল ওই বছরের ৩১ জুলাই। আবেদনের শেষ তারিখের ঠিক এক দিন আগে, অর্থাৎ ৩০ জুলাই হঠাৎ আবেদন স্থগিত করা হয়। পরের বছর ২০২৪ সালে আবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হয় ১ জুলাই। আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ২৫ জুলাই। এরপর সেটি বাড়িয়ে ৮ আগস্ট পর্যন্ত করা হয়। পরবর্তীতে ফের তা ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। আবেদন ফি ছিল ৫০০ টাকা।  

চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভা…
  • ০২ নভেম্বর ২০২৬
দেশে আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
৩৭ শিক্ষক-কর্মচারীর কলেজের ৪৬ শিক্ষার্থীই এইচএসসিতে ফেল, সর…
  • ০২ নভেম্বর ২০২৬
পদ ২২টি, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়…
  • ০২ নভেম্বর ২০২৬
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি ফেসবুকে, যুবক আটক
  • ০২ নভেম্বর ২০২৬
মেসির জাদুতে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি
  • ০২ নভেম্বর ২০২৬