৪৯তম বিসিএসের সিলেবাস প্রকাশ 

২৩ জুলাই ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৩:২৯ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত ছবি

৪৯তম বিসিএস (বিশেষ) এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। বুধবার (২৩ জুলাই) পিএসসির ওয়েবসাইটে এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

সিলেবাস দেখতে ক্লিক করুন এখানে

এর আগে, সোমবার (২১ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  জানানো হয়, সাধারণ শিক্ষা ক্যাডার পদে ৬৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।  পদগুলোর জন্য আবেদন শুরু হবে  ২২ জুলাই দুপুর ১২টা থেকে। আবেদনের সুযোগ এক মাস। আবেদন করা যাবে আগামী ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।  

অনলাইন আবেদনের নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র অনলাইনে পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে এই পরীক্ষাটির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ সালে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্য।

আবেদনের মূল প্রক্রিয়া—

* আবেদনের শুরুতে প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষার তথ্য প্রদান করে যাচাই সম্পন্ন করতে হবে। এই তথ্য শিক্ষা বোর্ডের ডাটাবেজের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। আবেদন ফরমের তিনটি প্রধান অংশ রয়েছে: ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ক্যাডার চয়েস।

* প্রার্থীকে অবশ্যই সাম্প্রতিককালে তোলা রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে। সাদাকালো ছবি গ্রহণযোগ্য নয় এবং ছবিটি অনধিক তিন মাস পূর্বের রঙিন হতে হবে।

* সফলভাবে আবেদনপত্র পূরণ ও আপলোড সম্পন্ন হলে একটি ইউজার আইডি (User ID) সহ আবেদনপত্র (Applicants Copy) পাওয়া যাবে, যা প্রিন্ট বা ডাউনলোড করে প্রার্থীর জন্য সংরক্ষণ করা আবশ্যক।

আবেদন ফি এবং জমাদানের পদ্ধতি—

সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ২০০/- (দুই শত) টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা। আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস পাঠিয়ে জমা দিতে হবে। ফি জমাদানের বিস্তারিত নির্দেশনা নোটিশে উল্লেখ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ বিষয়—

ফি জমাদানের পর আবেদনপত্রে কোনো ধরনের সংশোধন করার সুযোগ থাকবে না, তাই সব তথ্য নির্ভুলভাবে পূরণের বিষয়ে সতর্ক থাকতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়াকালীন কারিগরি সহায়তার জন্য ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১, ০১৫৫৫৫৫৫১৫২ নম্বরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (অফিস চলাকালীন) যোগাযোগ করা যাবে। ই-মেইল সহায়তাও ([email protected]) থেকে মিলবে।

রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage