পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ

২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫০ PM
শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা

শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা © ভিডিও থেকে সংগৃহীত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেড করেছে একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী। আজ রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্লকেড করা হয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এক আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের অবস্থান দেখতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসেছিলেন। তিনি সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো ম্যাসেজ দেননি। সে ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে দেখা করেছে এবং আমাদের দাবি-দাওয়া শুনেছে। তিনি আমাদের ম্যাসেজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছেন।

আরও পড়ুন: দুই ভাগ হচ্ছে পিএসসি

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অর্থ্যাৎ ৮ তারিখের পরীক্ষা স্থগিত না হওয়া পর্যন্ত অনশন চলবে। ৮০ ঘন্টা অনশন থাকা অবস্থায় আমাদের ৩ জন ভাইকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) নেওয়া হয়েছে। আসিফ মাহমুদ সজীবকে যখন আমাদের অনড় অবস্থানের কথা জানালাম, তিনি আসিফ নজরুল ও পিএসসির চেয়ারম্যানকে জানালেন।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬