তিনদিনের আল্টিমেটাম দিয়ে পিএসসি ছাড়ল আন্দোলনকারীরা

০৮ এপ্রিল ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৪ PM

© টিডিসি ফটো

সেনাবাহিনীর মধ্যস্থতায় পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কার্যালয় ছেড়েছেন ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিতে যাওয়া চাকরিপ্রার্থীরা। আগামী তিনদিনের মধ্যে দাবি আদায়ে আল্টিমেটাম দিয়েছেন চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটে পিএসসি কার্যালয় ত্যাগ করেন আন্দোলনকারীরা।

চাকরিপ্রার্থীরা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কাছে পিএসসি তিনদিনের সময় চেয়েছে। আমরা সেনাবাহিনীর ওপর আস্থা রাখতে চাই। সেনাবাহিনীর ওপর আস্থা রেখে আমাদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি।

তারা জানান, আমরা আজ পিএসসি ছেড়ে গেলেও আমাদের কর্মসূচি চলবে।

এর আগে মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে গেট ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েন। এদিন চাকরিপ্রার্থীরা প্রথমে পিএসসির গেটের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে দুপুর সোয়া একটার দিকে গেট ঠেলে ভেতরে ঢুকে পড়েন তারা।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
আমির হামজার ওয়াজ-খুতবা নিষিদ্ধের দাবি তুললেন রাশেদ খাঁন
  • ১৮ আগস্ট ২০২৬
কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage