৪৬তম বিসিএস

আমার মনে হয় না লিখিত পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক: পিএসসি চেয়ারম্যান

০৮ এপ্রিল ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে পিএসসির চেয়ারম্যান

সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে পিএসসির চেয়ারম্যান © সংগৃহীত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন একদল চাকরিপ্রার্থী। মঙ্গলবার (৮ এপ্রিল) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

চাকরিপ্রার্থীদের বিক্ষোভের পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

তিনি বলেন, যারা পড়াশোনা করছে তারা সবাই তৈরি। তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসে দুইটা পরীক্ষা। একটা সিলেবাস পড়েই পরীক্ষা দেওয়া যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছানোর দাবিটা মনে হয় না যৌক্তিক।

চাকরিপ্রার্থীরা জানান, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি এগোচ্ছে, তাতে আরও এক বছর সময় লাগবে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করতে। এরমধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬ এর লিখিত দেবে। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবে নাকি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবে?

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬