বিআরটিএ মোটরযান পরিদর্শক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

০৯ মার্চ ২০২৫, ০৩:১৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) © লোগো

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ‘মোটরযান পরিদর্শক’ (নন-ক্যাডার, ১০ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  

আজ রবিবার (৯ মার্চ) পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করে। এতে মোট ৩১ জন প্রার্থী নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে: 000720, 000586, 000190, 000097, 000099, 700041, 000155, 001041, 000530, 000347, 700087, 600042, 000513, 800086, 000617, 000321, 000130, 000269, 000235, 000654, 000506, 000243, 700074, 000292, 000664, 400006, 000239, 000284, 000281, 000266, 001066। 

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধি অনুযায়ী প্রার্থীদের মনোনীত করা হয়েছে। তবে চূড়ান্ত নিয়োগের আগে তাদের সকল সনদ, ডকুমেন্ট ও অন্যান্য কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হবে।  

পিএসসি বলছে, প্রার্থীদের দাখিল করা তথ্য ও সনদের সত্যতা যাচাই করা হবে। কোনো অসত্য তথ্য বা সনদ জালিয়াতি ধরা পড়লে মনোনয়ন বাতিল করা হবে এবং প্রয়োজন হলে প্রার্থীকে ফৌজদারি আইনের আওতায় আনা হতে পারে।  

নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং নিয়োগকর্তা কর্তৃক অতীত জীবন যাচাইয়ের পর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। পিএসসি আরও জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের ক্ষমতা কমিশনের সংরক্ষিত রয়েছে।

বিয়ের প্রথম বছরে পুরুষের পাঁচ কাজ করা জরুরি
  • ১১ মে ২০২৬
সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9