৪৪তম বিসিএসের এক দিনের মৌখিক পরীক্ষা স্থগিত

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৪তম বিসিএসের ২৬ ফেব্রুয়ারির সাধারণ, কারিগরি উভয় ক্যাডারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষা আগামী মার্চে অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশনের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন বলেন, ২৬ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

 

ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬