৪৭তম বিসিএসের আবেদনের সময় বাড়ল

২১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলওয়েজ দুরদানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা ছিল ৩০ জানুয়ারি পর্যন্ত। 

আজ পিএসসি জানায়, ৪৭ বিসিএসে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই তারিখের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। 

নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি সোহেল
  • ১৮ আগস্ট ২০২৬
গোপনে বিয়ে করেছেন পূজা চেরী? মুখ খুললেন নায়িকা
  • ১৮ আগস্ট ২০২৬
বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬
কমিশনের সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬