বড় পরিবর্তন নিয়ে ৪৭তম বিসিএসের আবেদন শুরু কাল

২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৭তম বিসিএসের আবেদন আগামীকাল রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। অনলাইনের মাধ্যমে এ আবেদন চলবে আগামী ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগে একদফা আবেদন স্থগিতের পর নতুন এ তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বড় পরিবর্তন নিয়ে এবারের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়েছে। এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ৫০ টাকা।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নতুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন বিজ্ঞপ্তির তথ্য মতে, ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে এ বিসিএসের আবেদন, চলবে আগামী বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত। এবার প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা থাকছে ৩২ বছর।

এর আগে গত ৯ ডিসেম্বর পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু এবং ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন: মেডিকেলে ভর্তির জন্য আসনপ্রতি আবেদন বেড়েছে ছয়টি

জানা গেছে, সরকার চাকরিতে আবেদন ফি কমানোর ঘোষণা দিলেও আবেদনের (১০ ডিসেম্বর) আগে প্রজ্ঞাপন হয়নি। পরে প্রজ্ঞাপন জারি হলে ৪৭তম বিসিএসের আবেদনের কার্যক্রম শুরু হচ্ছে। গত ১১ ডিসেম্বর সরকার চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে আবেদনে জটিলতা কেটে গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এ বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

পুরান ঢাকার ড্রেনে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মীর লাশ, রাস্তা খুড়…
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল 
  • ১৭ জুলাই ২০২৬
তিন প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, বিক্রি ও বিপণন…
  • ১৭ জুলাই ২০২৬
স্ত্রীর উদ্দ্যেশে ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল দেখতে মাঠে থাকবেন স্পেনের প্রধা…
  • ১৭ জুলাই ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence