পদত্যাগপত্র প্রস্তুত রেখেছেন পিএসসি চেয়ারম্যান, সিদ্ধান্ত এ সপ্তাহেই!

০৭ অক্টোবর ২০২৪, ০৬:০৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
সোহরাব হোসাইন

সোহরাব হোসাইন © ফাইল ছবি

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন পদত্যাগের চিঠি প্রস্তুত করে রেখেছেন। সরকারের উচ্চপর্যায় থেকে সংকেত পাওয়া মাত্র পদত্যাগপত্রে স্বাক্ষর করে তা জমা দেবেন বলে জানা গেছে।

সোমবার (৭ অক্টোবর) পিএসসি’র নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্র প্রস্তুত করে রাখা হয়েছে। গতকাল রবিবারের তারিখ দিয়ে একটি প্রস্তুত করা ছিল। আজ সোমবারের তারিখ দিয়েও একটি পত্র প্রস্তুত করে রাখা হয়েছে। সরকারের নির্দেশনা পাওয়া মাত্র স্যার পদত্যাগপতত্রে স্বাক্ষর করে তা জমা দেবেন।

ওই কর্মকর্তা আরও জানান, ‘স্যার মানসিকভাবে পদত্যাগের প্রস্তুতি নিয়ে রেখেছেন। স্যারের মনোভাবটি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অবগত করা হয়েছে। এখন কেবল নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তিনি। নির্দেশনা না পেলেও চলতি সপ্তাহের মধ্যে তিনি পদত্যাগ করতে পারেন বলেও জানান এ কর্মকর্তা।

এদিকে চলতি সপ্তাহের মধ্যে পিএসসি’র সংস্কার দাবি করে চাকরির পরীক্ষাগুলো শুরুর দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি করেন তিনি।

সারজিস বলেন, ‘এই সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে ৷ যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না ৷’

প্রসঙ্গত, ৫ আগস্টের পর পিএসসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো পত্রগুলোর ৯০ শতাংশের প্রতিউত্তর মেলেনি। পিএসসির পরিস্থিতি জানিয়ে চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রতিনিয়ত চাকরিপ্রার্থীরা পিএসসিতে এসে বিক্ষোভ করছেন, তাদের দাবির বিষয়ে জানানো হলেও কোনো পরামর্শ ও নির্দেশনা মন্ত্রণালয় দেয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে পিএসসি এখন অনেকাংশে সংযোগবিহীন। এ অবস্থায় বিভিন্ন মহল ও চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে পিএসসির সংস্কারের দাবি ওঠে। সেই দাবি জানিয়ে এবার কথা বললেন সারজিস আলম। সারজিসের এমন স্ট্যাটাসের ২৪ ঘণ্টা যেতে না যেতেই পিএসসি চেয়ারম্যান সোহরাব হোনাইনের পদত্যাগের গুঞ্জন উঠল।

‘বিএনপিতে কি ফিরবেন’ প্রশ্নের উত্তরে যা বললেন রুমিন ফারহানা
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চমকের মন্ত্রিসভা
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদপুরে‌ অর্ধশত গ্রামে রোজা শুরু আগামীকাল থেকে
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
কপাল খুলল মির্জা আব্বাস-রিজভী-নজরুল ইসলাম খানের
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
নতুন সরকারের শপথের আগেই আইজিপির পদত্যাগের গুঞ্জন, এবার আলোচ…
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!