৪১তম বিসিএসে বাড়ছে ৩৭০ পদ

১৪ মার্চ ২০২৩, ০৫:২৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM

© ফাইল ছবি

৪১তম বিসিএসে পাঁচ ক্যাডারে ৩৭০টি পদ বাড়ছে। বিজ্ঞপ্তিতে এসব ক্যাডারে পদসংখ্যা ছিল মাত্র ৬৭টি। এখন তা বেড়ে দাঁড়াবে ৪৩৭টি। ফলে পদ বাড়বে ৩৭০টি। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি চিঠি সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হবে।

এর ফলে ৪১তম বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এখন তা বেড়ে দাঁড়াবে ২ হাজার ৫০৫ জন। 

মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি চিঠিতে দেখা গেছে, সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ পাবেন ১৪১ জন। বিজ্ঞপ্তিতে সহকারী ডেন্টালের পদসংখ্যা ছিল ৩০টি। পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়োগ পাবেন ১৬৯ জন। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা ছিল ৪টি। বিসিএস (বন) ক্যাডারে পদসংখ্যা বেড়ে হয়েছে ১৬টি। মৎস্য ক্যাডারে বেড়ে হয়েছে ৩৩টি। রেলওয়েতে পদ বেড়ে হয়েছে ১১টি।

এ বছরের ডিসেম্বরে ৪১তম বিসিএসের ভাইভা শুরু হয়। এই ভাইভা এখনো চলছে। এই বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ক্যাডার নেওয়া হবে শিক্ষায়। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস সাধারণ শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে, ৩২৩ জন। এ ছাড়া পুলিশে নেওয়া হবে ১০০ জন।

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর, হাসপাতা…
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় সংসদ
  • ১১ আগস্ট ২০২৬
১৩ শিক্ষকের ১৩ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
  • ১১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নায়েম পরিচাল…
  • ১১ আগস্ট ২০২৬
২২৬ মাদ্রাসার প্রধানকে শোকজ শিক্ষা বোর্ডের, দেখুন তালিকা
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬