৪৫তম বিসিএসের প্রিলির তারিখ চূড়ান্ত, ঘোষণা আগামী সপ্তাহে

১৪ মার্চ ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। আজ মঙ্গলবার (১৪ মার্চ) পিএসসি কর্মকর্তাদের এক অনানুষ্ঠানিক সভায় পরীক্ষার তারিখ নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পিএসসি’র একটি নির্ভরযোগ্য সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষার কেন্দ্র পাওয়া, আসন্ন রমজানসহ বেশ কিছু কারণে মার্চ অথবা এপ্রিল মাসে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। আগামী মে মাসে প্রিলি পরীক্ষা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪১তম বিসিএসে বাড়ছে ৩৭০ পদ

ওই সূত্র আরও জানায়, মে মাসের প্রথম দিকে পরীক্ষা আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একটি তারিখও চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত করা তারিখ নিয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনা করা হবে। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে তারিখ জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি’র সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার একটি তারিখ চূড়ান্ত করা হয়েছে। যে তারিখটি নির্ধারণ হয়েছে সেটি নিয়ে আরও পর্যালোচনা করা হবে। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।

কবে নাগাদ ৪৫তম বিসিএসের প্রিলি পরীক্ষা হতে পারে এমন প্রশ্নের জবাবে পিএসসি’র সচিব আরও বলেন, মার্চ অথবা এপ্রিলে পরীক্ষা হবে না। প্রিলি পরীক্ষা মে মাসে আয়োজন করা হবে। এর বেশি এই মুহূর্তে বলা সম্ভব নয়।

জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। 

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

২ হাজার ৩০৯ জন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

১০ জনের ফ্রান্সকেও হারাতে পারলো না ব্রাজিল
  • ২৭ মার্চ ২০২৬
বাড়িতে ঢুকে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা
  • ২৭ মার্চ ২০২৬
দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস 
  • ২৭ মার্চ ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৭ মার্চ ২০২৬
পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে নাহিদ পেছনের সারিতে, সমালোচনা
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence