বিশ্ব অলস দিবস আজ 

১০ আগস্ট ২০২৬, ০৬:২০ PM
কোনো কাজ না করে এভাবেই থাকতে পারেন আজ

কোনো কাজ না করে এভাবেই থাকতে পারেন আজ © সংগৃহীত

ব্যস্ত জীবনযাত্রার ক্লান্তি ও মানসিক চাপ দূর করে বিশ্রামের প্রয়োজনীয়তা মনে করিয়ে দিতে প্রতি বছর ১০ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় ‘বিশ্ব অলস দিবস’ বা ‘ন্যাশনাল লেজি ডে’। দিনটির মূল উদ্দেশ্য মানুষকে অলস বানানো নয়, বরং টানা কাজ ও ব্যস্ততার মাঝে বিশ্রাম নেওয়া যে অত্যন্ত জরুরি—সেটি স্মরণ করিয়ে দেওয়া।

চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের মতে, নিরবচ্ছিন্ন কাজের চাপ ও পর্যাপ্ত বিশ্রামের অভাব মানুষের ওপর শারীরিক ও মানসিক নেতিবাচক প্রভাব ফেলে; যার ফলে উদ্বেগ, ক্লান্তি ও কর্মক্ষমতা হ্রাসের মতো সমস্যা দেখা দেয়। তাই নির্দিষ্ট বিরতিতে ডিজিটাল ডিভাইস থেকে দূরে থেকে নিজের মতো সময় কাটানো, পর্যাপ্ত ঘুমানো কিংবা প্রিয় বই পড়া ও গান শোনার মাধ্যমে মানসিক স্বস্তি পাওয়া যায়, যা পরবর্তীতে কাজের মনোযোগ ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। 

বিশ্ব অলস দিবসের মূল ভাবনা হলো—সব সময় উৎপাদনশীল থাকার চাপ থেকে নিজেকে কিছুটা মুক্ত রাখা। সারাক্ষণ কাজ করতে থাকলেই যে ভালো ফল পাওয়া যায়, এমন নয়। বরং পর্যাপ্ত বিশ্রাম মানসিক চাপ কমাতে এবং নতুন উদ্যমে কাজে ফিরতে সহায়ক হতে পারে।

দিনটির সঠিক সূচনার বিষয়ে কোনো স্পষ্ট ইতিহাস জানা না গেলেও এটি শরীর ও মনের যত্ন নেওয়ার গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬