হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ মুরাদ

২৮ মে ২০২৬, ০৩:৫৪ PM , আপডেট: ২৮ মে ২০২৬, ০৩:৫৭ PM
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ মুরাদ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ মুরাদ © টিডিসি সম্পাদিত

কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৪৫ বছর বয়সে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ মুরাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পবিত্র ঈদুল আজহার আগের দিন বুধবার (২৮ মে) রাতে আকস্মিক হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে শাহনেওয়াজ মুরাদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তার স্ত্রী নারগিস আক্তার কলি বিসিএস ট্যাক্স ক্যাডারের একজন কর্মকর্তা।

শাহনেওয়াজ মুরাদ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬০তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি ২০০৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন মুরাদ। মৃত্যুকালে তিনি অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাবেক সেক্রেটারিও ছিলেন। সহকর্মীদের কাছে তিনি দক্ষ, আন্তরিক ও সদালাপী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

তার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তার মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9