আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন

পে-স্কেলে ১:৪ অনুপাতে কাঠামো ও সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকাসহ একগুচ্ছ প্রস্তাবনা

২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ PM
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ২১টি প্রস্তাবনা দেওয়া হয়

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ২১টি প্রস্তাবনা দেওয়া হয় © সংগৃহীত

বার্ষিক ১০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। তারা চাকরিজীবিদের গ্রেড কমিয়ে ১২টি এবং ১:৪ অনুপাতে বেতন কাঠামো প্রণয়নের দাবি করেন। আজ শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির নেতারা। এ সময় তারা মোট ২১টি প্রস্তাবনা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া। তিনি বলেন, পে কমিশনের কাছে আমাদের দাবি, দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষণ, ৬ সদস্য পরিবারের জীবন যাপন ব্যয় ও বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিতে হবে। পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে নবম পে স্কেল প্রদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও বেতন কমিশনের নিকট আমরা ২১টি প্রস্তাবনা উপস্থাপন করছি।

তাদের দাবিগুলো মধ্যে উল্লেখযোগ্য হলো ৯ম পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার করা।

এ ছাড়া শিক্ষা, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা বৃদ্ধি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল ও রেশন পদ্ধতি চালি করা। সরকারি চাকরিজীবীদের গ্রেড কমিয়ে ১২টি করার প্রস্তাব দিয়েছেন তারা। ১:৪ অনুপাতে বেতন কাঠামো প্রণয়নের দাবি করা হয়।

গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950