গ্রিন ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ উদ্বোধন

১৫ মার্চ ২০২২, ০৭:২৬ PM
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীকে সামনে রেখে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয় গ্রন্থগারে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবেক শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম এই কর্ণার উদ্বোধন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ফ্যাকাল্টি অব ল’ এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, ডিসটিংগুইজড প্রফেসর ও টেক্সটাইল বিভাগের চেয়াম্যান ড. নিতাই চন্দ্র সূত্রধর, ডেপুটি লাইব্রেরিয়ান মো. আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বন্ধুর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

অনুষ্ঠানে মো. নজরুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধু শুধু রাজনৈতিক নেতা নয়, তিনি একজন ভালো শিক্ষক ও লেখকও বটে। সুতরাং প্রত্যেক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে স্থাপিত এই কর্ণার নতুন প্রজন্মকে জাতির পিতা সম্পর্কে জানতে আরো বেশি আগ্রহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, গ্রন্থাগারে শুধু বই নয়, এখানে জীবন্ত মানুষের বিচরণ থাকে। এখানে যেমন দেশীয় লেখকদের পাওয়া যায়, তেমনি বিশ্বের বড় বড় লেখকদের সংস্পর্শও পাওয়া যায়। উপাচার্য বলেন, তরুণ প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি বঙ্গবন্ধু জীবন ও কর্ম সম্পর্কে জানতে হবে। তবেই তার দর্শনের আলোকে উন্নত বাংলাদেশ গড়া সহজ হবে। উপাচার্য নব স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের বই সংখ্যা আগামীতে আরো বৃদ্ধি করা হবে আশ্বাস দেন।

চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬
‘স্বরাষ্ট্রমন্ত্রী বোতল পরিবর্তন করে ম্যাটেরিয়ালস ঠিক রেখে …
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির সাক্ষাৎ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট ‘একনলেজ’ করবেন কিনা? হাসনাতের প্রশ্নে কী বলল…
  • ০২ এপ্রিল ২০২৬