কাল থেকে গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

১৪ জানুয়ারি ২০২২, ০৩:২৪ PM
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ছবি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অক্টোবর ২০২১ সেশনের ক্লাস কাল শনিবার (১৫ জানুয়ারি) থেকে সশরীরে নিজস্ব ক্যাম্পাসে শুরু হবে। বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

জানা যায়, গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত ডীন’স কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস করার এই নির্দেশনা জানানো হয়েছে।

আরও পড়ুন: হলে গাঁজা সেবনকে কেন্দ্র করে ঢাবিতে ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনা

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ও এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রন-এর প্রাদুর্ভাবে সরকার ঘোষিত নতুন নির্দেশনা অনুযায়ী সকলের মাস্ক পরিধান করা বাধ্যতামূলক এবং ক্যাম্পাসে প্রবেশের সময় প্রধান ফটকে সংশ্লিষ্টদের আইডি কার্ড, ভ্যাকসিন গ্রহণ অথবা টিকা সনদ প্রদর্শন করে প্রবেশ করতে হবে।

এতে আরও বলা হয়, ক্লাস রুটিন অনুযায়ী সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.gonouniversity.edu.bd পাওয়া যাবে।

আরও পড়ুন: প্রতি ৪৬ সেকেন্ডে মারা যাচ্ছেন একজন আমেরিকান

উল্লেখ্য, নব্বই দশকে ৩২ একরের ক্যাম্পাস নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে সাভারের গণ বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, যার প্রশাসনিক সব কার্যক্রম বাংলা ভাষায় পরিচালিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যতিক্রমতার পরিচয় দিয়েছে এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে ৪টি অনুষদের অধীনে ১৪টি বিভাগ রয়েছে। নিম্ন-মধ্যবিত্তের স্বল্প খরচে পড়াশোনা ও বৃত্তির সুযোগ করে দিয়েছে। সমৃদ্ধ গ্রন্থাগার, আধুনিক জিমনেসিয়াম, খেলার মাঠসহ শিক্ষার্থীদের বিকাশের জন্য প্রয়োজনীয় সব উপাদান এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এ বিদ্যাপীঠে আন্তর্জাতিক মানের জ্ঞান-বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো পড়ানো হয়।

‘কক্সবাজারে মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করবে সরকার’
  • ০৭ আগস্ট ২০২৬
‘চোখ ওঠা’ কী— কীভাবে ছড়ায়, কী করবেন, কী করবেন না
  • ০৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া পেইজ থেকে অপপ্রচার বন্ধে ববি ছাত্…
  • ০৭ আগস্ট ২০২৬
কিসের হাসিনা, মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ…
  • ০৭ আগস্ট ২০২৬
মন্ত্রী-হুইপের পথসভা থেকে আটক যুবকের পিস্তলটি খেলনা, দাবি ও…
  • ০৭ আগস্ট ২০২৬
গবেষণাকে মাঠে পৌঁছে দিতে বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন…
  • ০৭ আগস্ট ২০২৬