ইউএপিতে ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

০৮ জানুয়ারি ২০২২, ০৩:২৯ PM
ইউএপিরি ফল ২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

ইউএপিরি ফল ২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। © সংগৃহীত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ফল ২০২১ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই প্রোগ্রামের আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন। অনুষ্ঠানে তিনি ভার্চ্যুয়ালি যোগ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্শেনামূলক বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব আব্দুল্লাহ আল মাসুদ।

আরও পড়ুন: সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, ট্রেজারার এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক শাহরিয়ার আনাম।

আরও পড়ুন: একাদশে ভর্তি আবেদন শুরু, শেষ ১৫ জানুয়ারি

এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস চেয়ারম্যান, ই-ক্যাবের কোফাউন্ডার ও সিএসই এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার খান মোহাম্মাদ কায়সার এবং ইউএপির স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক নিশাত তাসনীম।

তাছাড়া, অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবাগত শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

‘চোখ ওঠা’ কী— কীভাবে ছড়ায়, কী করবেন, কী করবেন না
  • ০৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া পেইজ থেকে অপপ্রচার বন্ধে ববি ছাত্…
  • ০৭ আগস্ট ২০২৬
কিসের হাসিনা, মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ…
  • ০৭ আগস্ট ২০২৬
মন্ত্রী-হুইপের পথসভা থেকে আটক যুবকের পিস্তলটি খেলনা, দাবি ও…
  • ০৭ আগস্ট ২০২৬
গবেষণাকে মাঠে পৌঁছে দিতে বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন…
  • ০৭ আগস্ট ২০২৬
গুলির চেষ্টার সংবাদকে মিথ্যা দাবি করলেন হুইপ দুলু
  • ০৭ আগস্ট ২০২৬