মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনের অনুমতির বৈধতা নিয়ে রিট

০৫ ডিসেম্বর ২০২১, ১০:৪০ PM
অস্ট্রেলিয়ার মোনাশ কলেজ

অস্ট্রেলিয়ার মোনাশ কলেজ © সংগৃহীত

অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) দেওয়া অনুমোদনের বৈধতা নিয়ে রিট হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ রবিবার (৫ ডিসেম্বর) রিটটি করা হয়। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।

এর আগে ইউজিসি চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি এডুকো বাংলাদেশ লিমিটেডকে (এসটিএস গ্রুপ) অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনের অনুমোদন দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর নাহিদ রিটটি করেন।

রিটে এডুকো বাংলাদেশ লিমিটেডকে (এসটিএস গ্রুপ) অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনে ২৫ ফেব্রুয়ারি ইউজিসির দেওয়া অনুমোদন কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

রুল হলে তা বিচারাধীন অবস্থায় স্টাডি সেন্টার স্থাপনে অনুমোদনসংক্রান্ত ২৫ ফেব্রুয়ারির সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। রিটে শিক্ষাসচিব, ইউজিসি চেয়ারম্যান ও এডুকো বাংলাদেশ লিমিটেডের (এসটিএস গ্রুপ) পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারীপক্ষ জানায়, মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের আরজি জানিয়ে গত ২১ নভেম্বর ইউজিসি চেয়ারম্যান বরাবর আইনি নোটিশ পাঠানো হয়। এর জবাব না পেয়ে আজ রিটটি করা হয় বলে জানান আইনজীবী মনজুর নাহিদ।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬