নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

সমালোচনার পর রেঞ্জ রোভার গাড়ী ফেরত ট্রাস্টিদের

১৩ আগস্ট ২০২১, ১০:৪৩ AM
চাপে পড়ে রেঞ্জ রোভার ফেরত দিচ্ছেন এনএসইউ’র ট্রাস্টিরা

চাপে পড়ে রেঞ্জ রোভার ফেরত দিচ্ছেন এনএসইউ’র ট্রাস্টিরা © সংগৃহিত

নানান বিতর্কের পর অবশেষে রেঞ্জ রোভার গাড়ীগুলো ফেরত দিচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা। অর্থবিত্ত থাকলেও শিক্ষার্থীদের টিউশন ফির টাকায় বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি ও মোটা অংকের সিটিং অ্যালাউন্সসহ নানা সুবিধা নিয়ে বেশ সমালোচনারও মুখে পড়েছিলেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ও ট্রাস্টিদের নানা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের থেকে নেয়া রেঞ্জ রোভারগুলোকেও এখন এনএসইউর পার্কিংয়ে রাখা হয়েছে।

জানা যায়, ২০১৯ সালে বিওটির সিদ্ধান্তের ভিত্তিতে ল্যান্ড রোভারের ‘রেঞ্জ রোভার ২০১৯’ মডেলের নয়টি গাড়ি কেনে এনএসইউ কর্তৃপক্ষ। একেকটি গাড়ি কেনায় খরচ হয় প্রায় ৩ কোটি টাকা। গাড়িগুলোর চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচও দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় তহবিল থেকে। বিলাসবহুল এসব গাড়ি ব্যবহার করতেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, গাড়িগুলো তো আমরা ফুলটাইম ব্যবহার করতাম না। যখন লাগত নিতাম। গাড়ি কেনার কারণে সরকার সবচেয়ে বেশি লাভবান হয়েছে। ৮০ শতাংশ টাকা তো সরকার শুল্ক হিসেবে পেয়েছে। এসবের মাধ্যমে নর্থ সাউথ নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলেও এসময় উল্লেখ করেন তিনি।

শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬