ডিআইইউর নতুন উপ-উপাচার্য ডুয়েট অধ্যাপক গনেশ

২২ মার্চ ২০২১, ০৮:২১ AM
অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা

অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপ-উপাচার্য নিযুক্ত হয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সিভিল বিভাগের সাবেক অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা। রাষ্ট্রপতি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আবদুল হামিদ পরবর্তী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ করেছেন।

অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা বলেন, আমি সর্বাত্মক চেষ্টা করবো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সাধ্যমতো চেষ্টা ও কাজ করে যাবো। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।

এদিকে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.গনেশ চন্দ্র সাহাকে ডিআইইউ সাংবাদিক সমিতি, ডিআইইউয়ের ইংলিশ ডিপার্টমেন্টের এলিট ইংলিশ ক্লাব, সিভিল ক্লাব, সোশিওলজি ক্লাবসহ সকল সংগঠন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

উল্ল্যেখ্য, অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা তার পেশাদারি জীবনে ডুয়েটের ডিনের দায়িত্বও পালন করেছেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা ১৯৬৩ সালের ১ অক্টোবর টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে ডুয়েটে যোগদানের পর থেকে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক ও ডিনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে তার বহু গবেষণা প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬